Course / Course Details

বিশেষ তাহাদদুস কোর্স | دورة تدريبية مكثفة في مهارة التحدث

  • PROF. DR. MAHMUDUL HASAN image

    By - PROF. DR. MAHMUDUL HASAN

  • 0 students
  • 47 Hours 59 Min
  • (0)

Course Requirements

Course Requirements

  1. এই কোর্সে অংশগ্রহণের জন্য -

আবশ্যক

  1. ✓ আরবি পড়তে পারতে হবে

    ✓ মৌলিক আরবি শব্দভাণ্ডারের সাথে পরিচিত হতে হবে

অগ্রাধিকারযোগ্য

  1. ✓ নাহু-সারফের প্রাথমিক ধারণা

    ✓ মাদরাসা বা আরবি শিক্ষার পটভূমি

    ✓ আরবি ভাষায় কথা বলার আগ্রহ


Course Description


কোর্স পরিচিতি


বাংলাদেশে আরবি ভাষা শিক্ষার একটি দীর্ঘ ঐতিহ্য রয়েছে। মাদরাসা, ইসলামিক স্কুল, বিশ্ববিদ্যালয় এবং বিভিন্ন আরবি শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার্থীরা বছরের পর বছর নাহু, সারফ, বালাগাত, আদব, তাফসীর ও হাদীসের কিতাব অধ্যয়ন করে। কিন্তু বাস্তবতা হলো—এই দীর্ঘ অধ্যয়নের পরও অধিকাংশ শিক্ষার্থী, শিক্ষক, ইমাম ও আরবি বিভাগের গ্র্যাজুয়েটরা আরবিতে আত্মবিশ্বাসের সাথে কথা বলতে পারেন না।

অনেকেই আরবি লেখা পড়তে পারেন, ব্যাকরণ বিশ্লেষণ করতে পারেন, এমনকি জটিল ইবারতও বুঝতে পারেন; কিন্তু একজন আরবিভাষী ব্যক্তি যদি সাধারণভাবে জিজ্ঞাসা করেন -  كيف حالك؟ - ماذا تعمل؟ - عرّف بنفسك

তখন কথোপকথন চালিয়ে যেতে অসুবিধা অনুভব করেন।

এই বাস্তব চাহিদাকে সামনে রেখে Ilannoor Institute-এর বিশেষ তাহাদ্দুস কোর্স (دورة تدريبية مكثفة في مهارة التحدث باللغة العربية) পরিকল্পিত হয়েছে।

এই কোর্সটি শুধুমাত্র Spoken Arabic Course নয়; বরং এটি একটি Arabic Communication & Confidence Development Program, যার উদ্দেশ্য হলো অংশগ্রহণকারীদের বিদ্যমান আরবি জ্ঞানকে বাস্তব জীবনের যোগাযোগ দক্ষতায় রূপান্তর করা।

কোর্সটিতে নির্বাচিত العربية بين يديك (Arabic at Your Hands) সিরিজের কথোপকথনভিত্তিক পাঠ, আধুনিক Communicative Language Teaching (CLT) পদ্ধতি, Arabic Immersion Techniques, Classroom Arabic Practices এবং বাস্তবমুখী Speaking Activities অন্তর্ভুক্ত করা হয়েছে।


কেন এই কোর্স?

আমাদের শিক্ষা ব্যবস্থায় সাধারণত আরবি শেখানো হয় -

  • পড়ার জন্য

  • অনুবাদের জন্য

  • ব্যাকরণ বিশ্লেষণের জন্য

কিন্তু ভাষা শেখার চারটি মৌলিক দক্ষতা হলো - الاستماع - শ্রবণ | التحدث - কথোপকথন | القراءة - পাঠ | الكتابة - লেখন ।


আমাদের অধিকাংশ শিক্ষার্থী প্রথম, তৃতীয় ও চতুর্থ দক্ষতার কিছুটা চর্চা করলেও দ্বিতীয় দক্ষতা অর্থাৎ কথোপকথন (التحدث) চর্চার সুযোগ খুব কম পায়।

ফলে আরবি জ্ঞান থাকা সত্ত্বেও Spoken Arabic Skill গড়ে ওঠে না।

এই কোর্সটি সেই শূন্যতা পূরণ করবে।


কোর্সের উদ্দেশ্য

এই কোর্সের প্রধান উদ্দেশ্য হলো অংশগ্রহণকারীদের আরবি ভাষায় আত্মবিশ্বাসের সাথে কথা বলতে সক্ষম করা এবং তাদেরকে বিভিন্ন সামাজিক, শিক্ষাগত, দাওয়াহ ও পেশাগত প্রেক্ষাপটে কার্যকর যোগাযোগের উপযোগী করে গড়ে তোলা।


কোর্স শেষে অংশগ্রহণকারীরা ইনশাআল্লাহ সক্ষম হবেন - 

ভাষাগত দক্ষতা

  • আরবিতে নিজের পরিচয় দিতে

  • পরিবার, শিক্ষা, পেশা ও আগ্রহ সম্পর্কে কথা বলতে

  • দৈনন্দিন বিষয়ে কথোপকথন পরিচালনা করতে

  • প্রশ্ন করতে ও উত্তর দিতে

  • সংক্ষিপ্ত আলোচনা ও মতামত প্রকাশ করতে

  • আরবি ভাষায় শ্রবণ ও প্রতিক্রিয়া জানাতে

যোগাযোগ দক্ষতা

  • বাস্তব জীবনের পরিস্থিতিতে আরবি ব্যবহার করতে

  • আরবিভাষী অতিথির সাথে মৌলিক কথোপকথন করতে

  • আরবি ভাষায় আলোচনা ও সংলাপে অংশ নিতে

  • আরবি ভাষায় আত্মবিশ্বাসের সাথে নিজের ভাব প্রকাশ করতে

শিক্ষকতা ও দাওয়াহ দক্ষতা

  • শ্রেণিকক্ষে Classroom Arabic ব্যবহার করতে

  • আরবিতে Instruction প্রদান করতে

  • আরবি Speaking Activities পরিচালনা করতে

  • শিক্ষার্থীদের জন্য Interactive Arabic Environment তৈরি করতে

  • দাওয়াহ ও আন্তর্জাতিক যোগাযোগে আরবি ব্যবহার করতে


কোর্সের বিশেষ বৈশিষ্ট্য

Small Batch Learning

প্রতি ব্যাচে ২০–২৫ জনের সীমিত অংশগ্রহণ।

Live Speaking Practice

প্রতিটি ক্লাসে বাধ্যতামূলক Speaking Session।

Pair & Group Activities

বাস্তব যোগাযোগভিত্তিক অনুশীলন।

Arabic Speaking Club

ক্লাসের বাইরে নিয়মিত Speaking Challenge।

Weekly Speaking Assignment

প্রতি সপ্তাহে ব্যবহারিক Speaking Task।

Placement & Progress Assessment

কোর্সের শুরু ও শেষে দক্ষতা মূল্যায়ন।

Final Oral Assessment

চূড়ান্ত মৌখিক পরীক্ষা।

Feedback & Improvement Plan

ব্যক্তিগত উন্নয়ন পরামর্শ।


প্রশিক্ষণ রূপরেখা

১ম সপ্তাহ: بناء الأساس اللغوي

ভাষার ভিত গঠন

  • কোর্স পরিচিতি ও লক্ষ্য নির্ধারণ

  • অংশগ্রহণকারীদের Speaking Assessment

  • আরবি উচ্চারণ ও ধ্বনিতত্ত্ব

  • সাধারণ কথোপকথনের মৌলিক কাঠামো

  • দৈনন্দিন ব্যবহৃত শব্দভাণ্ডার

  • আত্মপরিচয় ও পরিচিতিমূলক কথোপকথন

২য় সপ্তাহ: العربية اليومية

দৈনন্দিন আরবি কথোপকথন

  • শুভেচ্ছা ও সামাজিক অভিব্যক্তি

  • পরিবার ও ব্যক্তিগত জীবন

  • দৈনন্দিন রুটিন

  • সময় ও পরিকল্পনা

  • সাধারণ প্রশ্ন ও উত্তর


৩য় সপ্তাহ: من القواعد إلى الكلام

ব্যাকরণ থেকে কথোপকথনে

  • Spoken Arabic-এর জন্য প্রয়োজনীয় Grammar Review

  • বাক্য গঠন ও শব্দ বিন্যাস

  • প্রশ্নবোধক বাক্য

  • বাস্তব কথোপকথনে Grammar প্রয়োগ

  • Guided Dialogue Practice

৪র্থ সপ্তাহ: الاستماع والتفاعل

শ্রবণ ও প্রতিক্রিয়া

  • Active Listening

  • Spoken Arabic বোঝার কৌশল

  • বিভিন্ন প্রেক্ষাপটে কথোপকথন

  • সাধারণ আরবি অভিব্যক্তি

  • Listening-Based Interaction


৫ম সপ্তাহ: العربية في المواقف الحياتية

বাস্তব জীবনের আরবি

  • স্কুল, মাদরাসা ও শ্রেণিকক্ষ

  • মসজিদ ও দাওয়াহ

  • অতিথি সংবর্ধনা

  • ভ্রমণ ও দিকনির্দেশনা

  • বাস্তব পরিস্থিতিভিত্তিক Role Play


৬ষ্ঠ সপ্তাহ: العربية الصفية

Classroom Arabic Integration

  • শ্রেণিকক্ষ নির্দেশনা

  • আরবিতে প্রশ্ন করা

  • আরবিতে উত্তর গ্রহণ

  • Classroom Interaction

  • Arabic Teaching Simulation


৭ম সপ্তাহ: التعبير والمناقشة

ভাবপ্রকাশ ও আলোচনা

  • মতামত প্রদান

  • অভিজ্ঞতা বর্ণনা

  • আলোচনা পরিচালনা

  • উপস্থাপনা কৌশল

  • Group Discussion


৮ম সপ্তাহ: الطلاقة والثقة

সাবলীলতা ও আত্মবিশ্বাস

  • Fluency Development

  • Error Correction Techniques

  • Long-Term Speaking Plan

  • Final Project Preparation


প্রশিক্ষণ রুটিন

  • সময়কাল: ৮ সপ্তাহ

  • ক্লাস: সপ্তাহে ২ দিন

  • মোট ক্লাস: ১৬টি

  • প্রতি ক্লাস: ১.৫ ঘণ্টা

  • মোট প্রশিক্ষণ সময়: প্রায় ২৪+ ঘণ্টা

  • Batch Size: ২০–২৫ জন

  • Mode: Online / Offline (Batch অনুযায়ী)


আপনার অর্জন ও মূল্যায়ন

কোর্স চলাকালীন মূল্যায়ন করা হবে -

Initial Placement Assessment

Weekly Speaking Tasks

Classroom Participation

Pair Conversation Performance

Oral Presentation

Final Speaking Assessment


Course Outcomes

Course Outcomes


এই কোর্স সফলভাবে সম্পন্ন করার পর অংশগ্রহণকারীরা -

  • আরবিতে আত্মবিশ্বাসের সাথে কথা বলতে পারবেন

  • ✅ দৈনন্দিন কথোপকথনে অংশগ্রহণ করতে পারবেন

  • ✅ আরবিতে নিজের পরিচয় ও মতামত প্রকাশ করতে পারবেন

  • ✅ আরবি ভাষা শুনে তাৎক্ষণিক প্রতিক্রিয়া জানাতে পারবেন

  • ✅ Arabic Speaking Interview-এর জন্য প্রস্তুত হতে পারবেন

  • ✅ শ্রেণিকক্ষে Arabic Medium Interaction পরিচালনা করতে পারবেন

  • ✅ আরবি ভাষা শিক্ষাদানে Communicative Approach প্রয়োগ করতে পারবেন

  • ✅ আরবিভাষী অতিথি, শিক্ষক ও শিক্ষার্থীদের সাথে মৌলিক যোগাযোগ স্থাপন করতে পারবেন

  • ✅ Arabic Language Learning Environment তৈরি করতে সক্ষম হবেন

  • ✅ সর্বোপরি—বছরের পর বছর অর্জিত আরবি জ্ঞানকে বাস্তব কথোপকথনের দক্ষতায় রূপান্তর করতে পারবেন

Course Curriculum

  • 6 chapters
  • 0 lectures
  • 0 quizzes
  • 47 Hours 59 Min total length
Toggle all chapters

Instructor

PROF. DR. MAHMUDUL HASAN

PROF. DR. MAHMUDUL HASAN YUSUF

Ex-Dean (Acting) Faculty of Religious Sciences

Ex-Head, Department of Islamic Studies & Da’wah Darul Ihsan University, Dhaka, Bangladesh

Professor : ISD, DIU, from January 01, 2011 till now 

Associate Professor : ISD, DIU, from March 01, 2008 to December 31, 2010

Associate Professor : ISD, DIU, from April 07, 2003 to February 28, 2008

Lecturer : ISD, DIU, from January 01, 1999 to April 06, 2003 (Total 18 Years 9 months)

Khatib : Jahangirnagar University Central’s Mosque.

 

Membership:

Membership of Examination Committee, F.R.S. Darul Ihsan University.

Membership of Research journal Committee, F.R.S, DIU.

Membership of Games & Sports Committee, DIU.

 

Educational Qualification:

0 Rating
0 Reviews
501 Students
10 Courses

Course Full Rating

0

Course Rating
(0)
(0)
(0)
(0)
(0)

No Review found

Sign In or Sign Up as student to post a review

Student Feedback

Course you might like

You must be enrolled to ask a question

Students also bought

More Courses by Author

Discover Additional Learning Opportunities